দোহারে ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত

মাকসুমুল মুকিম, দোহার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহারের দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন রবিবার ২০২১ এ ভূমি সপ্তাহের ভার্চুয়ালি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয় মো. খলিলুর রহমান
ভূমি সেবা সপ্তাহ ৬জুন থেকে ১০ জুন পর্যন্ত চলবে।

ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জানা যায়, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে রেজিস্ট্রেশন করতে সকল ভূমি মালিকগণের সহযোগিতা একান্ত কাম্য। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ দোহারে সেবাপ্রার্থীদের সহযোগিতার জন্য তথ্যকেন্দ্র কাম-সেবাডেস্ক স্থাপন করা হয়। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের ভূমি সেবা সপ্তাহের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন জ্যোতি বিকাশ চন্দ্র সহকারী কমিশনার ( ভূমি) দোহার ঢাকা এবং সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীগণ।

You might like