দোহারে র‌্যাবের হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে শেখ শামীম (৩৫). মো. বাবু (২৫) ও মো. দিলবর হোসেন (২৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুকসেদপুর থেকে ১.৫ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করে। আটককৃত শেখ শামীম মুকসুদপুর গ্রামের শেখ সোহরাবের ছেলে, মো. বাবু একই এলাকার আ. মান্নানের ছেলে এবং দিলবর হোসেন দক্ষিণ মধুরখোলার মৃত মোসলেম ফকিরের ছেলে।

বৃৃহস্পতিবার রাতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার পৌঁনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মো. আবু ছালেহ’র নেতৃত্বে উপজেলার মুকসুদপুর এলাকায় অভিযান চালিয়ে ১.৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করা হয়।

You might like