

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহারে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিয়ির সদস্য এবং গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট জাতীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এর ফাউন্ডেশন “বাঁচি সবাই মিলে” এর উদ্দ্যোগে অসহায় গরীব পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
৯জুলাই ( শুক্রবার)দিনব্যাপী ঢাকা এবং দোহারের কর্মহীন শ্রমিক, দিনমজুর সাধারণ মানুষের মাঝে এইন খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় আতিকুর রহমান আতিক প্রিয় সময়কে বলেন ঢাকায় আমার বাসার পাশে একটা বস্তি আছে সেখানে প্রায়ই আমি খাবার অথবা খাদ্য সামগ্রী দিয়ে থাকি। আজ আবার দিলাম। এছাড়া দোহারে নিয়মিতভাবে আমার এলাকা ও আশেপাশের মানুষের মাঝে খাদ্য, এবং স্বাস্থ্য উপকরণ হিসেবে স্যানিটাইজার বিতরণ করছি। তার ই ধারাবাহিকতা আজ আমি ১৫৯ জনের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাড়ানোর চেষ্টা করেছি।
আমি আপনাদের দোয়া নিয়ে আগামীতেও ছোট ছোট করে ধারাবাহিক ভাবে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
এগিয়ে যাওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। দীর্ঘমেয়াদী ক্রাইসিসে আমরা, তাই সম্মিলিত আর ব্যাক্তিগত যেভাবেই হোক এগিয়ে আসতেই হবে মানবতার স্বার্থে। ঘরে থেকে নিজে সচেতন হওয়া, অন্যকে সচেতন করা, প্রার্থনা করা আর যার যার অবস্থান থেকে সমাজের সাধারণ মানুষের পাশে থাকাটাই মূল আহবান। প্রতিবার যারা “বাচি সবাই মিলে” উদ্যোগটি নিজেদের মনে করে বিবেকে ও মননে সাধারণ মানুষের কথা ভেবে আমাদেরকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।








