দোহারে কঠোর অবস্থানে প্রশাসন : ১৭ জনকে জরিমানা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ ( ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণআদালত।
১০জুলাই শনিবার সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৯ম দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার জয়পাড়া বাজার, লটাখোলা,পালামগন্জ বাজার,কাচারিঘাট বাজার, মেঘুলা বাজার, ইউসুফপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ১৭ টি মামলায় ১৭ জনকে ৩ হাজার টাকা ছয়শত টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন। কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল সহ দোহার থানার পুলিশ সদস্যগণ, সেনাবাহিনী সদস্যগণ, বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ।

দোহার উপজেলা সহকারি কমিশনার( ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সরকার জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

You might like