লকডাউনের ১০ দিনে চাঁদপুরে ৮ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

সাদ্দাম হোসেন ॥ কঠোর লকডাউনের ১০ দিনে ১ হাজার ১শ’ ৫১টি মামলায় ৮ লাখ ৭৩ হাজার ৩২০ টাকা জরিমানা আদায় করেছে চাঁদপুরের ভ্রাম্যমান আদালত। এর মধ্যে প্রথম দিনে স্বাস্থবিধি না মানা ও ভোক্তা অধিকার আইনে ৫৬ মামলায় ৫৬ জনকে ৩৯ হাজার ৫০ টাকা অর্থদন্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমান আদালত।

লকডাউনের দ্বিতীয়দিনে স্বাস্থ্যবিধি না মানায় ১০৬ মামলায় ১০৬ জনকে ৬৯ হাজার ৬শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমান আদালত। কঠোর লকডাউনের দ্বিতীয়দিন রাতে চাঁদপুর শহরে স্বাস্থ্যবিধি না মেনে অযথা ঘুরাঘুরির ও মাস্ক না পরার অপরাধে ২৯ মামলায় ২৯ জনকে ১৭ হাজার ৯শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমান আদালত। ওই দিন রাত সাড়ে ৮ থেকে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্ত্তী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম ও মেহেদী হাসান মানিক।

 

লকডাউনের তৃতীয়দিনে জেলায় ১৬৭ মামলায় ১৬৭ জনকে ১ লাখ ২৯ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমান আদালত। এসব জরিমানা আদায়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ২২টি। লকডাউনের চতুর্থদিনে জেলায় ১৬০ মামলায় ১৬০ জনকে ১ লাখ ৫৭ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমান আদালত। এতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ১১টি

 

লকডাউনের পঞ্চমদিনে জেলায় ১৪৩ মামলায় ১৪৩ জনকে ১ লাখ ৩১ হাজার ৯২০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমান আদালত। এতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ১৭টি। লকডাউনের ষষ্ঠদিনে জেলায় ১২৩ মামলায় ১২৩ জনকে ৮২ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমান আদালত। এতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ১৭টি।

লকডাউনের সপ্তমদিনে জেলায় ৯৭ মামলায় ৯৭ জনকে ৭৩ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমান আদালত। এতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ১৬টি। লকডাউনের অষ্টমদিনে জেলায় ৯১ মামলায় ৯১ জনকে ৫৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমান আদালত। এতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ১৪টি। লকডাউনের নবমদিনে জেলায় ৭০ মামলায় ৭০ জনকে ৪২ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমান আদালত। এতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ১০টি এবং লকডাউনের দশমদিনে গতকাল ১০ জুলাই শনিবার জেলায় ১০৯ মামলায় ১০৯ জনকে ৭২ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমান আদালত। এতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ১৪টি।

 

এএমএসএইচ

You might like