চাঁদপুরে ১২ কেজি গাঁজাসহ একজন আটক

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
চাঁদপুরে ১২ কেজি গাঁজাসহ মো. রায়হান জমাদার (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় ৪ নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রায়হান জমাদার সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের টাওয়ার খীল গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির বাড়িতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় তার বসতঘর তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।

চাঁদপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, আটক ব্যক্তির নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You might like