দোহারে লকডাউন দেখতে এসে জরিমানা গুণলেন উৎসুক জনতা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় লকডাউন দেখতে এসে জরিমানা গুনলেন উৎসুক জনগণ।

১ আগস্ট রবিবার সরকার ঘোষিত কঠোর লকডাউন পরিস্থিতির ১০ম দিনে লক ডাউন বাস্তবায়ন করতে সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোট পরিচালনা করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযান কালে চোখে পড়ে জয়পাড়া বাজার এলাকার বিভিন্ন দোকানীগণ দোকানের অর্ধ সাটার খুলে বিকিকিনি করতে।
প্রশাসনের উপস্থিতি টেরপেয়ে অনেক দোকানী সাটার নামিয়ে দোকানে ক্রেতাদের মাঝে কেনাবেচা করার সময় উপজেলা প্রশাসন কয়েকজন দোকানী কে হাতেনাতে ধরে ফেলে।

সরকারি আইন অমান্যকরে দোকানপাট বন্ধ না রাখার অপরাধে এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করায় জয়পাড়া বাজার ও মেঘুলা বাজারে ১০ ব্যবসায়ী এবং কয়েকজন ক্রেতা এবং লক ডাউন পরিস্থিতি দেখতে আসা উৎসুক জনতা সহ ৩০ জন কে ভ্রাম্যমাণ আদালতে ১৫টি মামলায় ৮ হাজার ৭ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান কালে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতি না মানলে তাকে শাস্তি স্বরূপ জরিমানা গুনতে হবে। আপনারা দয়াকরে প্রয়োজন ছাড়া বাহিরে বের হইয়েন না। নিয়মিত স্বাস্থ্য বিধি মেনে চলুন নিজে সুস্থ থাকুন অপর কে সুস্থ রাখুন। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স , সেনাবাহিনী সদস্যগণ, এবং বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ।

You might like