দোহারে নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মাকসুমুল মুকিম, দোহার- নবাবগঞ্জ (ঢাকা):

ঢাকার দোহারে শহিদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

৫ আগস্ট বৃহস্পতিবার সকালে দোহার উপজেলা সভাকক্ষে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার জীবনী নিয়ে আলোকপাত এবং স্মৃতিচারণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে দোহার উপজেলা সভা কক্ষে সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিতিত ছিলেন।

পরে দোহার উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে শহিদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোহার উপজেলার যুবদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার থানা (ওসি) মোঃ মোস্তফা কামাল, সুতারপাড়া ইউঃ পরিষদের চেয়ারম্যান সুরুজ বেপারি, নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন দরানি, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিম আহামেদ হান্নান, কুসুমহাটির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

You might like