

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
বৈরি আবহাওয়ার মধ্যেও চাঁদপুরে গণটিকা কেন্দ্রেগুলোতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। চাঁদপুরে গনটিকা কার্যক্রম পরিদর্শণ করেছেন পুলিশ সুপার মিলন মাহামুদ পিপিএম (বার)।
তিনি শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার
শাহমাহমুদপুর, আশিকাটি, বাগাদী ইউনিয়ন এবং পৌরসভার ৬ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্রের কার্যক্রম পপরিদর্শন করেন।

৭ আগষ্ট শনিবার সকাল ৯ টা থেকে চাঁদপুরে ৮ উপজেলার ৯২ টি ইউনিয়নে ও চাঁদপুর এবং হাজীগঞ্জ পৌরসভার ২৮টি ওয়ার্ডে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, ইন্সপেক্টর এনামুল হক চৌধুরী, ইউনিয়ন চেয়ারম্যান স্বপন মাহমুদ, বিল্লাল হোসেন পাটোয়ারী, বেলায়েত হোসেন বিল্লাল, চাঁদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা।










