দোহারে ব্যবসায়ী-ক্রেতা-মোটরবাইক আরোহীদের জরিমানা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতি বাস্তবায়নে এবং নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে।

শনিবার (৭আগষ্ট) সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত ভাবে কাজ করতে দেখা যায় দোহার উপজেলা প্রশাসনের দুই ম্যাজিষ্টেটকে।

দোহার উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম ফিরোজ মাহমুদ (নাঈম) এবং দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি (বাপ্পি)।

পৃথক পৃথক ভাবে তারা মোবাইল কোট পরিচালনা করে জনসাধারণ কে সরকার ঘোষিত লক ডাউন মানাতে কাজ করে চলছে।
বিকেলে দোহারের জয়পাড়া বাজার, লটাখোলা নতুন বাজার, লটাখোলা করম আলী মোড়, থানার মোড়, দোহার বাজার, সুতারপাড়া বাজার, মেঘুলাবাজার, এবং নারিশা ডাক বাংলো এলাকায় অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি (বাপ্পি)।

এ সময় তিনি সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করে অযথা বাহিরে বের হওয়ার কারনে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৪ টি মামলায় ২৪ জনকে ভ্রাম্যমাণ আদালত ১৬ হাজার ৬৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স, সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি সাংবাদিকদের জানান যত্রতত্র অপ্রয়োজনে ঘোরাফেরা করার কারণে এবং ড্রাইভিং লাইসেন্সসহ কোন কাগজপত্র না থাকার কারনে সাতটি বাইক আটক করা হয় যেগুলো থানা হেফাজতে রাখা হয়। পরবর্তীতে কাগজপত্র দাখিল সাপেক্ষে জরিমানা করে বাইকগুলো মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। জনসাধারণের সচেতনতা ছাড়া এ কোভিড যুদ্ধ কঠিন বলে তিনি মন্তব্য করেন।

এছাড়াও, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি প্রতিবেদনকারীকে জানান।

You might like