দোহারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

“বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার (৮আগস্ট)সকালে দোহার উপজেলা সভাকক্ষে দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ( নাঈম) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন মুক্তিযোদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের নাম জড়িত। প্রতিটি মুক্তিসংগ্রামের আন্দোলন তিনি অবদান রেখেছেন, নারীদের উন্নয়নের জন্য তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে নারীদের সংগঠিত করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন দরানী ,দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির (সদস্য) সুরুজ আলম সুরুজ।

আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামসহ দোহার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।।

You might like