

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি :
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোহারে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে দোহার উপজেলার প্রায় ৪০০ জন গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

দোহার উপজেলা থেকে ৪’শ টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম ও দোহার পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম সুশান্ত রায়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,সয়াবিন তেল,আলু ও লবন। সে সময় প্রায় ৪’শ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে উপস্থিত থেকে এজিএম সুশান্ত রায় নিজের হাতে তাদের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রতন রায়, কামাল হোসেনসহ পল্লী বিদ্যুৎ ও উপজেলা কর্মকর্তাবৃন্দ।








