

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতিনিধি :
ভোলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসক কার্যলয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা সংসদ,সামাজিক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ সর্বস্তরের মানুষ।

এর আগে সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে জেলাব্যাপী প্রশাসন ও ভোলা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হয়।










