দোহারে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনাসভা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহারে দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত বীরশহিদদের স্মরণে এবং আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ আগষ্ট শনিবার বিকেলে জয়পাড়া থানারমোড় এলাকার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের নিচতলায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আলোচকবৃন্দগণ ২১আগষ্ট গ্রেনেড হামলায় সম্পর্কে নানাবিধ ইতিহাস তুলে ধরেন।

দোয়া পরিচালনা করেন মো. কামরুল ইসলাম।

দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাসেদ চোকদার, সাবেক ছাত্রনেতা তুহিন হোসাইন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসবেক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জিয়া, কার্যকরী সদস্য আব্দুস কুদ্দুস, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ বাপ্পি, আইনবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সদস্য আসলাম খান, মাসুম বিল্লাহ, ইউছুফ চোকদার, সাইদুল, রমজান মৃধা, সাইদুল মৃধা, ফরহাদ, খালেক, রবিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মারুফ চৌধুরী, সজল সরকার, জিসান, মিলন, আব্দুস কুদ্দুস চোকদার, হারুন পত্তনদার, শেখ মোস্তফা প্রমুখ।

You might like