২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকা দোহারে দোহারে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট শনিবার দুপুরে উপজেলার জয়পাড়া বাজারে অবস্থিত ফজলুর রহমান ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে ও ঘূর্ণ পরিকল্পনায় বাংলাদেশ আওয়ামী লীগের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদেরহীদদের স্মরণে সভায় বক্তারা ২১ আগস্ট বোমা হামলাকারীদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানান।

দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক।

আলমগীর হোসেন বলেন, যারা ওই দিন গ্রেনেড হামলা করেছিল এদের মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে হত্যা করা। ১৭ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি জাতি আজও ভুলতে পারেনি। ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন পাঁচ শতাধিক লোকজন। আহতদের অনেকেই এখনো তাদের শরীরে গ্রেনেডের স্প্লিন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। তেমনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রবণের সমস্যা নিয়ে আছেন। তাই আমরা দোয়া করি যাতে আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা বড় হায়াত দান করেন।

বিশেষ অতিথির বক্তব্য ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বললেন, আওয়ামী লীগের মঞ্চের চারপাশ থেকে গুলি শুরু হলো। তখনই আমার সামনে দেখি মানুষ লুটিয়ে পড়ছে গ্রানেডের স্প্লিন্টারের আঘাতে। আমি নিজ চোখে দেখিছি তারেক জিয়ার নির্দেশে কিভাবে পুলিশ গুলি করেছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর।

সভায় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বসির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ।

সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক।

You might like