নবাবগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গাঁজা সহ এক নারী ও যুবককে গ্রেপ্তারের করেছে র‍্যাব।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার টিকরপুর এলাকা থেকে মঙ্গলবার দুপুরে মোঃ খলিল (৩০) ও রিনা (৩১) নামে দুই মাদক বিক্রেতাদের ৯কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের নিকট থেকে নয় কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।

You might like