

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহারে মাস্ক পড়া নিশ্চিত করতে অফিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ফজলে রাব্বির নেতৃত্বে উপজেলার জয়পাড়া কলেজ মোড়, উপজেলা পরিষদের মূল ফটক এলাকায় স্বাস্থ্যবিধি মানাতে ও বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান নিশ্চিতই করতে এবং উপজেলা পরিষদের সামনের রাস্তার যানযট নিরসন করতে এ মোবাইল কোট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে সাংবাদিকদের তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য এবং মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং যানজট নিরসনে কয়েকটি অটো চালক এবং রিক্সা চালকদের আটক করি পরবর্তীতে তাদের কে নাম মাএ জরিমানা করে ছেড়ে দেই।
এ সময় ফজলে রাব্বি আরো বলেন উপজেলা পরিষদের পক্ষ থেকে সাধারণ পথচারি দের মাঝে ১০০টি মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান পরিচালনা করেছি। স্বাস্থ্যবিধি প্রতিপালনে সাধারণ জনগণের উদাসীনতা কোভিড পরিস্থিতিতে ঝুকিপূর্ণ হতে পারে। সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।








