জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দোহারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মাকসুমুল মুকিম, দোহার -নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যে শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ লুৎফুন্নাহারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোছাঃ লুৎফুন্নাহার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য অধিদপ্তরের কর্ম-পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া মৎস্য সপ্তাহ-২০২১ বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, দৈনিক মানবজমিন ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি শামীম আরমান, দৈনিক আগামীর সময় পত্রিকার সহ-সম্পাদক আবুল হাশেম ফকির, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মহিউল ইসলাম পলাশ, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. জুবায়ের, এশিয়ান টিভির প্রতিনিধি তানজিম ইসলাম আহাদ, দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক আমার সময় ও প্রিয় সময় অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি মাকসুমুল মুকিম প্রমুখ।

You might like