দোহারে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম,  দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এর CRYS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরী এবং UID নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের সভা কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের (UID) প্রদান সংক্রান্ত শিক্ষার্থী তথ্যছক পূরনের মাধ্যমে আপনারা শিক্ষার্থীদের সকল তথ্য সঠিকভাবে এন্টি করবেন। কেননা এন্টির মাঝে কোন ভূল তথ্য সংযোগ হলে শিক্ষার্থীর আইডির সমস্যা হবে।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রাকিবুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপ -কমিটি সদস্য মোঃ জয়নাল আবেদীন, মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক,নুরুজ্জামান মোড়ল সহ দোহার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

You might like