দোহারে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির ২য় দিনে অতিথি উপজেলা নির্বাহী অফিসার

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দোহারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এর CRYS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরী এবং UID নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগষ্ট সোমবার দুপুরে উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের সভা কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির ২য় দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নিবার্হী অফিসার এ,এফ এম ফিরোজ মাহমুদ (নাঈম)।

দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের (UID) প্রদান সংক্রান্ত শিক্ষার্থী তথ্যছক পূরনের মাধ্যমে আপনারা শিক্ষার্থীদের সকল তথ্য সঠিকভাবে এন্টি করবেন। কেননা এন্টির মাঝে কোন ভূল তথ্য সংযোগ হলে শিক্ষার্থীর আইডির সমস্যা হবে।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রাকিবুল ইসলাম, সরকার পদ্মা কলেজের প্রভাষক আলমগীর হোসেন, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের পিন্সিপাল মোসাঃ কুলসুম বেগম সহ দোহার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

You might like