

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) : ঢাকার দোহার উপজেলায় ১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা ‘শোক থেকে শক্তিশালী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লি. এর সভাকক্ষে মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ৪৬তম জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিন্নাতুল ইসলাম জিন্নাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাঈম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম করম আলী, বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম চৌধুরী অনু, অগ্নিবার্তা’র সম্পাদক ও মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা, দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার মৃধা, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খালেক, সাবেক ছাত্রনেতা তুহিন হোসাইন প্রমুখ।










