ঢাকার নবাবগঞ্জে ইছামতী দিবস পালিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করলো ইছামতি দিবস-২০২১ ।

ইছামতি দিবস উপলক্ষে ইছামতীয়ানদের মিলন মেলার আয়োজন করেন সংগঠনটি।

নবম বর্ষে পদার্পন করায় কেক কাটার মাধ্যমে সারাদিন ব্যাপি নৌভ্রমণ সহ শতাধিক একটিভ সদস্যদের নিয়ে আয়োজন করে এক বিশাল মিলনমেলার।

বুধবার(০১সেপ্টেম্বর)সকালে আনন্দ ভ্রমনের জন্য ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইলা গ্রামের হিরু মিয়া মৎস্য খামার পরিদর্শন করে অতি পরিচিত সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ইছামতি -নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন।

নানা কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ইছামতি নদীর চারিপাশের সবুজ অভয়ারণ্যে সৌন্দর্য উপভোগের মধ্য দিয়ে খেলাধুলা সহ কুইজের আয়োজন করা হয়।এবং সেরা ৫ জন ইছামতীয়ানদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন এর সভাপতি মোঃ ফয়সাল তাদের বিগত ৮ বছরের কর্মকান্ড সম্পর্কে নানাবিধ তথ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ইছামতি – নবাবগঞ্জ উপজেলার ছাত্র সংগঠন ২০১৩ সালের আজকেই এই দিনেই কিছু মহৎ মনের অধিকারি আমার কিছু বড় ভাইদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয়ে নানাবিধ সামাজিক, মানবিক কাজ পরিচালনা করে আসছি। ইনশাআল্লাহ সকলের সহায়তা, ভালোবাসা পেলে আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

আরো পড়ুন : জেনে নিন যৌন রোগের লক্ষণ ও প্রতিকার

মৎস খামারের স্বত্বাধিকারী হিরু মিয়া বলেন, ইছামতি সংগঠন আমার দেখা শ্রেষ্ঠ সংগঠন। তাদের কার্যক্রম আমার খুব ভালো লাগে। তারা আমার প্রজেক্টে আসাতে আমি খুব খুশি। তাদের যে কোন ভালো কাজে এ হিরু সদা প্রস্তুত।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক তুষার আহমেদ (ইমন), সাংগঠনিক মোসাদ্দেক আল কাদরী(মুন্না), কোষাধ্যক্ষ নাহিয়ান ইসলাম,উপ প্রচার সম্পাদক শেখ মেহেরুন্ নেছা, সিনেট সদস্য রিফাত কাজী, জামিল হোসেনসহ সকল ইছামতি নবাবগঞ্জ উপজেলার ছাত্র সংগঠন এর শতাধিক সদস্যবৃন্দ।

You might like