সরকারি পদ্মা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :

ঢাকার দোহার উপজেলার সরকারি পদ্মা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

২রা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন সহ কলেজের একাডেমিক কাউন্সিল সভা, বাজেট, ফিন্যান্স ও অডিট কমিটি গঠন করা হয়।

আরো পড়ুন : জেনে নিন যৌন রোগের লক্ষণ ও প্রতিকার

সরকারি পদ্মা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।

আরো পড়ুন : শ্বেতির সাদা দাগ দূর করার সহজ কিছু উপায়

ফিরোজ মাহমুদ বলেন, বৃক্ষরোপণ করেই কাজ শেষ নয়, বৃক্ষের যত্ন নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- সরকারি পদ্মা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মুজাহিদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান তফিজ উদ্দিন, প্রভাষক মো. আলমগীর হোসেন, মাসুদ রানা, সকল বিভাগের অধ্যাপকবৃন্দ, প্রভাষকবৃন্দ, পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপসহ আরও অনেকে।

You might like