আগুন আতংকে সোনারবাংলা গ্রামবাসী : ২ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার সোনারবাংলা গ্রামবাসী আগুন আতংকে দীর্ঘ দিন যাবত রাতের ঘুম বির্সজন করছেন। অবশেষে ২ আগুন দাতা কে আটক করেছে দোহারের সোনারবাংলা গ্রামের অধিবাসীরা। আটককৃত আসামীদের বেদম পিটুনি দিয়ে, পুলিশী সোপর্দ করেছে এলাকাবাসী।

প্রায় মাসখানেক ধরে, দোহার পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সোনার বাংলা এলাকার বিভিন্ন স্থানে বাসা-বাড়িসহ খড়ের গাদায় আগুন দেওয়া সহ চিরকুটে লিখার ঘটনা ঘটে আসছিলো।

আরো পড়ুন : অশ্ব বা পাইলস এর কারণ ও প্রতিকার

কোনভাবেই অপরাধীদের ধরা যাচ্ছিল না। গত ১৭ আগস্ট ঘটনার কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল। সে সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন।

এসময় ওসি মোস্তফা কামাল বলেন, ‘এই ঘটনায় এলাকার কেউ জড়িত থাকতে পারে। তিনি আশ্বস্ত করেছিলেন, খুব শীঘ্রই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরো পড়ুন : শ্বেতির সাদা দাগ দূর করার সহজ কিছু উপায়

এরপরও থেমে ছিলনা আগুন দেওয়া ঘটনা। নিয়মিতই ঘটছিলো এমন ঘটনা। আতংকে এলাকাবাসী রাতে পাহাড়ার ব্যবস্থা করে। ২ বার ২ জনকে জাপটে ধরলেও, তারা পালিয়ে যায়।

গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা মইফলের ছেলে ফরহাদ (২০) কে আগুন দেয়ার সময় হাতে-নাতে ধরে ফেলে এলাকাবাসী। এরপর, ফরহাদকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা। তার সাথের, আরেকজনকে সন্দেহজনক আচরণের জন্য আটক করে পুলিশে দেয়া হয়।

আরো পড়ুন : জেনে নিন যৌন রোগের লক্ষণ ও প্রতিকার

দোহার থানা পুলিশ এস আই সাদিকুজ্জামান জানান, আমরা খবর পেয়ে রাতেই সোনার বাংলায় চলে যাই এরপর আহত অবস্থায় আমরা ফরহাদকে নিয়ে এসে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করি সেই সাথে আমরা আরেক জনকে জিজ্ঞেসা বাদের জন্য আটক করি। এ বিষয়ে এখন পর্যন্ত মামলা বা জিডি হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

You might like