চাঁদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক :
চাঁদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মোহাম্মদ হোসাইনকে (৩১) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। চাঁদপুর পৌরসভা এলাকার শিলন্দিয়া মুন্সিবাড়ী এলাকা থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পর তাকে তদন্তের স্বার্থে ঢাকায় নিয়ে যাওয়ায় হয়।

পুলিশ জানায়, মোহাম্মদ হোসাইন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তিনি সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়।

হোসাইনের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়া ও অ্যানক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে তিনি উগ্রপন্থী মতবাদ প্রচার এবং অন্যদের সশস্ত্র জিহাদের প্রস্তুতির জন্য প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতেন। এছাড়া দীর্ঘ দিন ধরে তিনি ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে জনসাধারণের ভেতর আতঙ্ক সৃষ্টি ও আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শ অনলাইনে প্রচার করে আসছিলেন।

হোসাইন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য পদ গ্রহণ, সমর্থন, অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করার অভিযোগ রয়েছে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের মোহাম্মদ হোসাইনকে অ্যান্টি টেররিজম ইউনিট গ্রেফতার করেছে। চাঁদপুর মডেল থানা অভিযানে সম্পৃক্ত ছিল না। অভিযান শেষে থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮, ৯(৩), ১০ ও ১৩ ধারায় পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম উইংয়ের উপপুলিশ পরিদর্শক মো. ছাদেক দেওয়ান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

You might like