

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ১১ সেপ্টেম্বর ২০২১
কুমিল্লার ময়নামতিতে পাথর বোঝাই ট্রাকের চাপায় রিকসা চালক ও দুইজন যাত্রীসহ তিনজন নিহত হয়েছে। শনিবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মহাসড়কের বুডড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লা অভিমুখি পাথর বোঝাই একটি ট্রাক একইমুখী একটি রিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপায় রিক্সা চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতরা হলেন, রিকশাচালক ইসমাইল হোসেন সাগর, যাত্রী আব্দুল আহাদ। অপর যাত্রীর পরিচ জানা যায়নি। রিকশা চালক সাগরের বাড়ি কুমিল্লা জেলার বুডড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামে আর যাত্রী আব্দুল আহাদের বাড়ি হবিগঞ্জ জেলার জুড়ী উপজেলার সাহাপুর এলাকায়।
দুর্ঘটনা কবলিত ট্রাক, ট্রাকের চালক হেলপারসহ ৩ জনকে আটক এবং নিহতদের মরদেহ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা








