মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ডিসি অঞ্জনা খান মজলিশ

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি :
করোনাকালীন দীর্ঘদিন (১৭মার্চ, ২০ থেকে ১১ সেপ্টেম্বর,২১) বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা মোতাবেক রোববার ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছেন সরকার।

এই সিদ্ধান্তে খোলার প্রথম দিন থেকেই শহর গ্রামের রাস্তা ঘাটগুলোতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের আসা ও যাওয়ায় ছিল মুখরিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর সহপাঠীর সাক্ষাতে ছিল প্রাণের ছোয়া। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ছিল হাত ধোয়ার ব্যবস্থা। মুখে মাস্ক ছিল সবার। প্রতিষ্ঠানে প্রশাসন ও শিক্ষা বিষয়ক কর্মকর্তাদের পরিদর্শনও ছিল চোখ পড়ার মত। সব মিলিয়ে শিক্ষাঙ্গন ছিল মুখরিত।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য শিক্ষকদের পরামর্শ দেন। ১৩ সেপ্টেম্বর সোমবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার দ্বিতীয় দিনে চাঁদপুরের মতলব দক্ষিণের মুন্সীর হাট উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক ক্লাসে উপস্থিতি নিশ্চিত করণে অনুরোধ জানান।

এ সময় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেট, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: জহিরুল ইসলাম হাজরা, প্রধান শিক্ষক মো: ছাখাওয়াত উল্লাহ সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও অন্যান্যরা।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like