ফরিদগঞ্জ ২নং ইউনিয়নে শিক্ষার্থীদের হুমায়ুন কবিরের শিক্ষাউপকরণ বিতরণ

রাসেল খান :: ২২ সেপ্টেম্বর ফরিদগঞ্জ উপজেলা ২নং ইউনিয়নের দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেইচর মডেল একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ জয়নাল আবেদিন তালুকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ হুমায়ুন কবির তালুকদার।

এসময় তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা মরহুম ডাঃ মোঃ জয়নাল আবেদীন তালুকদার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। এবং আমার বাবা দীর্ঘদিন ২নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন তিনি তার জীবনে সবসময় মানুষের উপকার করার চেষ্টা করেছেন, এবং আমাদের সঠিক আদর্শে চলার ও মানুষের উপকার করার শিক্ষা দিয়েছেন। আমি আমার বাবার আদর্শে চলার চেষটা করি। আমি দীর্ঘসময় আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পর্কিত ছিলাম। আমি একসময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি এই ইউনিয়নের মানুষের সেবা করার জন্য মাঠে নেমেছি তাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নশীল কর্মকান্ড শিক্ষার্থীদের সম্মুখে তুলে ধরেন। এবং সততা, শিক্ষা,আদর্শ নিয়ে জীবন গড়তে শিক্ষার্থীদের উপদেশ প্রধান সহ আসন্ন ইউপি নির্বাচনে তিনি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন পি. টি. এ. এর সাবেক সভাপতি কামাল উদ্দীন সর্দার, দেইচর মডেল একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান, দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া বেগম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, শাহ আলম, রুহুল আমিন, শিমলা জাহান, হালিমা বেগম, সুরাইয়া আক্তার, রুবি বেগম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

ইত্যিপূর্বে গতকাল তিনি মূলপাড়া শামছুদ্দিন খান কারিগরি স্কুল এন্ড কলেজ ও মাছিমপুর ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পূর্ব ইউিনয়নের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পূর্ব ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহসিন তপদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল আজীজ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সহ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

মোঃ হুমায়ুন কবির তালুকদার জানান আমার এই শিক্ষা উপকরণ বিতরন কার্যক্রম ২নং ইউনিয়নের সর্বমোট ২৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে চলমান থাকবে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like