

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান (এমপি) তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেওয়াতে আমি এমপি হতে পেরেছি। ফরিদগঞ্জের উন্নয়নে গত ৪৫ বছরের ইতিহাসে দৃশ্যমান উন্নয়ন করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় খুব কাছ থেকে জননেত্রীকে দেখেছি। তিনি কতটা মেধাবী, যা কল্পনা করা যায় না।
আমি নির্বাচিত হওয়ার পর গত পঞ্চাশ বছরের দাবি ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবি পুরণ করতে পেরেছি। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ রাস্তাঘাট-ব্রীজ–কালভার্টের উন্নয়ন করেছি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবাষির্কী পালনের মঞ্চ থেকে কথা দিচ্ছি এই কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসন করবো। বাউন্ডারি জটিলতাও নিরসন করবো। প্রত্যেক এমপিকে সরকার পাঁচ কোটি টাকা ব্যক্তিগতভাবে উন্নয়নের জন্য বরাদ্দ দিয়ে থাকে। আমি এই অর্থ পেলে প্রথমেই এ কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি বাস ক্রয় করে দেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলে কলেজটির নামকরণ বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিব নামে নামকরন করে সরকারি ঘোষণার চেষ্টা করবো।
তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে সারাদেশে একযোগে ৮০ লাখ টিকাদান কর্মসূচির মতো মহতী উদ্যেগ সত্যি প্রশংসিত। এদেশের কোন সরকার প্রধান অতীতে এমন মহতী উদ্যোগ নেয়নি।
আলোচনাসভার সভাপতি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল করেছে বাংলাদেশকে। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন, সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান আ: গণি বাবুল পাটওয়ারী, এমপি প্রতিনিধি আবদুস সাত্তার পাটওয়ারী প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন করেন।
এরপূর্বে সকালে দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৮লাখ টাকা ব্যায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত ৮ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন উদ্বোধন করেছেন সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান।
উভয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন সুমন, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ,প্রথমিক সহকারী শিক্ষা অফিসার ইলিয়াছ আহমেদ, যুবলীগের সদস্য সচিব মো: হেলালউদ্দিন, ১৫নং রুপসার এমপি প্রতিনিধি মো: নজরুল ইসলাম সুমন, ১নং বালিথুবা ইউপির এমপি প্রতিনিধি মো: বাহাউদ্দিন বাহার, ৯ নং ইউপির এমপি প্রতিনিধি পুতুল সরকার, ১০ নং ইউপির এমপি প্রতিনিধি মো: আলাউদ্দিন, জিএম তাবাচ্ছুম , ৭নং ইউপির এমপি প্রতিনিধি মাসুদ পাটওয়ারী, আব্দুল আউয়াল রুবেল, সাবেক ব্যাংকার ও মুক্তিযোদ্ধা আলী আহমেদ ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন, জসিমউদ্দিন প্রমুখ।
এছাড়া ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, প্রবীর চক্রবর্তী, আ. কাদের , ঋষিকেশ দাস, নারায়ণ রবি দাস, ফরিদগঞ্জ পল্লী কাহিনীর সম্পাদক মো. ছালাউদ্দিন, শিমুল হাসান, ইকবাল হোসেন, জসিমউদ্দিন মিজি, মামুনুর রশিদ, ফাহাদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?










