ফরিদগঞ্জে নজরুল ইসলাম সুমনের আলোচনাসভা

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

শুক্রবার বিকালে পশ্চিম রুপসা ২নং ওয়ার্ড পাঠান বাড়ির আঙ্গিনায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রুপসা(উত্তর) ইউনিয়নে সম্ভ্যাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুমনের নির্বাচনি আলোচনা অনুষ্টিত হয়।

১৫নং ইউপি’র এমপি প্রতিনিধি নজরুল ইসলাম সুমন তার বক্তব্যে বলেন, সকল নাগরিক সুযোগ সুবিধাগুলো জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিব। বিগত দিনে ইউনিয়নটির প্রত্যেকটি ওয়ার্ডে সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থেকে ছোট ছোট উন্নয়ন কাজ ও বিরোধ নিষ্পত্তি করে আসছি ।নির্বাচিত হলে আমি সাধারণ মানুষের জন্য কাজ করব, এই প্রত্যয় ব্যাক্তকরে দোয়া ভোট কামনা করছি।

ওমর ফারুক সুমনের উপস্থাপনায়, কার্তিক সাহার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল কুদ্দুস, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, ২নং ওয়ার্ড মেম্বার রফিকুল হক সোহেল, ৪/৫/৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা মেম্বার শাহানাজ আক্তার।

৩নং ওয়ার্ড মেম্বার শফিকুর রহমান, ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার লিটন মেম্বার,৭নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছলেমান ভোলা, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার মেম্বার।

ডা. মো.আবদুর রহিম পাঠান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগের সোহাগ ও শফিকুল হক (বাবুল) আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like