আবুল কাশেম আজাদ সম্ভাব্য ৬নং গুপ্টি ইউপি’র চেয়ারম্যান প্রার্থী

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি : :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং গুপ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: আবুল কাশেম (আজাদ) ইউনিয়নবাসীর দোয়া চান।

তিনি শিক্ষাদীক্ষায় ও ব্যবহারে ইতিমধ্যে ইউনিয়নবাসীর মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। সাধারণ মানুষ তাকে আসন্ন নির্বাচনে নিজেদের অভিভাবক হিসাবে দেখতে চান। একটি রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া আবুল কাশেম আজাদ নিজেকে এলাকার মানুষের সাথে জড়িয়ে নিয়ে সেবা দিতে চান। সে চিন্তা থেকেই রাজনৈতিক অঙ্গনে নির্যাতন নিপীড়ন আর জেল খেটে প্রমাণ করতে পেরেছেন সাধারণ মানুষের সেবায় জীবন উৎসর্গ করতে ।

সে অর্থেই নিজের প্রার্থীতার জানান দেয়া। বর্তমানে উপজেলা আওয়ামীলীগের একজন সদস্য, সাবেক উপজেলা আওয়ামীলী যুবলীগের পদসহ অনেক পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ তে খালেদা বিরোধী আন্দোলণে বোমার আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। ২০০১ই এ চার দলীয় জোট সরকারের আমলে আমাকে রামগঞ্জের একটি বাহিনী তুলে নিয়ে লাঞ্ছিত করে।

নিজের বাবা, চাচা, ভাই সবাই একনিষ্ঠ আওয়ামীলীগ পরিবারের। ফলে নিজের কর্মকান্ড দিয়েই নিজের পরিচয় বহন করতে চেয়ারম্যান প্রার্থীতার ইচ্ছা পোষণ করছেন।

নির্বাচিত হয়ে সাধারণ মানুষের সেবায় সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সেবাই ধর্ম, সেবাই কর্ম এ শ্লোগানকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং গুপ্টি ইউপি হতে নিজেকে প্রার্থী হিসাবে ঘোষনা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like