ফরিদগঞ্জের পঙ্গু বিশ্বম্ভর দাস বাঁচতে চায়!

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মৃত সনাতন দাসের পুত্র পঙ্গু বিশ^ম্ভর দাস (৬৫) বাঁচার জন্য সাহায্য চায় স্বচ্ছল ও বৃত্তবানদের কাছে।

অনুসন্ধানে গিয়ে বিশ^ম্ভর দাসের সাথে কথা হলে তিনি জানান, আমি ৩ মেয়ে , এক ছেলে আর স্ত্রী সহ স্বাভাবিক ভাবে সংসার জীবনে ভালোই চলছিলাম। বিধাতার নির্মম পরিহাস বিগত ১০ বছর পূর্বে আমার স্ত্রী মারা যায়। অত:পর সন্তানদের দিকে চেয়ে আর বিয়ে না করে কোন রকম দিন কাটাচ্ছিলাম ।

পরিশেষে গত ৫ বছর পূর্বে আমার গেংরি রোগ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে আমি আমার সবটুকু জমি বিক্রি করে ভারত গিয়ে ডান পা কেঁটে ফেলতে হয়েছে। এরই পর গত ২ বছর পূর্বে বাংলাদেশে এক চিকিৎসকের পরামর্শে বাম পা টিও কেটে ফেলতে হয়েছে।

বর্তমানে আমি দু‘ পা হারিয়ে পঙ্গুত্ব নিয়ে ছোট মেয়ের সেবার কারণে হয়তো বেঁচে আছি। ছোট মেয়েটি আমাকে সেবার পাশাপাশি স্থানীয় কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়াশুনাও করছে। অনেক কষ্ট করে বড় দু‘মেয়েকে বিয়ে দিয়েছি। সবার ছোট একটি ছেলে আছে বছর ১৪ হবে। আমার ঘর ভিটি ছাড়া একটু জমিও নেই।

তাছাড়া মানুষ জনের নিকট খুঁজেÑ বিচারে যা পাই তার সাথে প্রতীবন্ধী মাসিক ৭ শত টাকা জোড়া দিয়ে কোন রকম চলছি। অনেক টাকার ঔষধ লাগে প্রতিমাসে। এরই মাঝে দু‘পা হারিয়ে আমি সংসার চালাই কি করে ? সমাজের কেউ কি খোঁজ নিয়েছে আমার ? অর্থ- বৃত্ত বানরাতো দেখছেই কত নিধারুণ কষ্টে দিন কাটছে আমার। কার কাছে বলবো বিধাতাতো দেখছেন । তার পরেও বলছি কোন অর্থ- বৃত্তবানরা যদি পারেন আমার সন্তান আর সংসারেরর কথা চিন্তা করে কিছু অর্থ সাহায্য দিয়ে আমার পরিবারটিবে বেঁচে থাকার জন্য সুযোগ দিন ।

বর্তমানে সে একটি হুইল চেয়ারে বসে অতি কষ্টে কাছাকাছি এলাকায় লোকজনের কাছে খুঁজে Ñবিচারে সংসার চালাচ্ছেন। কেননা উপার্জন ক্ষম কোন ব্যক্তি নেই তার সংসারে।

এ প্রতিবেদক অসহায় বিশ^ম্ভর দাসের তথ্য সংগ্রহ করতে গিয়ে তেমন কিছুই দিতে পারেনি , মাত্র ১শ‘ টাকা সাহায্য দিয়ে তথ্য সংগ্রহ করে এ সংবাদটি পত্রিকায় পাঠিয়েছে।

সাহায্য দিতে চাইলে বিশ^ম্ভর দাস এর বিকাশ করা মোবাইল নম্বর (০১৭১৫৬২৭৩৫৮) এ পাঠাতে পারেন। জাতীয় পরিচয়পত্র নম্বর ১৩২৪৫০১৯১৬১৯৯, ১নং ওয়ার্ডের চরবসন্ত গ্রামের সিংগের গাঁও দাস বাড়ির অধিবাসী তিনি।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like