

গাজী মোঃ মহসিন:
চাঁদপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা ইউএনও সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময় অন্যানদের মধ্য বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, সমাজ সেবা অফিসার জামাল হোসেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনসার্জ আব্দুর রশিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রনের সহকারী উপ- পরিচালক কে এম দিদারুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভুট্রাচার্য, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালে আহমেদ জিন্নাহ উপজেলা তথ্য আপা ফাতেমা বিনতে হানিফ, আনসার ভিডিপির কর্মকর্তা শরীফ উদ্দিন, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাশিম খান, তরপুচন্ডী ইউপি সচিব তাসলিমা বেগম প্রমুখ।

এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান তার বক্তব্যে বলেন, মাদকের নিয়ন্ত্রনের নামে অযথা মানুষকে হয়রানি করা, যারা মাদকের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে, এবিষয়গুলো মাথায় নিয়ে প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরতে হবে।
তিনি বলেন,আইন -শৃঙ্খলা বাহিনী ন্যায় সংঘত সকল কাজ করতে পারে, আমরা পরিনা, আমরা জনপ্রতিনিধি, চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় দিয়ে বিভিন্ন চালানে ইয়াবা যায়, সে বিষয়টা গরুত্ব সহকারে দেখতে হবে, চুরি চিনতাই বন্ধ করার জন্য সকলে মিলে কাজ করতে হবে। হরিনা ফেরিঘাটে বিভিন্ন টোল আদায়ের বিষয়ে মূল্য নির্ধারন করে দিতে হবে। যারা আইন-শৃঙ্খলা সাথে ঝড়িত, তাদেরকে একটু ভাল ভাবে সহযোগীতা করলে দ্রুত আপরাধ কমে আসবে। আপনারা আমাদের সেবার্য মান একটু বাড়িয়ে দেন।
ইলিশ সংরক্ষনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইলিশ আমাদের সম্পদ, অভাশ্রমের সময়ে নদীতে জেলেরা যাতে মাছ স্বীকার করতে না পরে সেদিকে লক্ষ্যে রাখতে হবে। সামনে শারদীয় উৎসব, এ সময় আইন-শৃঙ্খলার যাতে ব্যাঘাত না ঘটে সে জন্য কাজ করতে হবে। পূজা মন্ডপগুলোতে প্রশাসনিক নজরধারী রাখতে হবে।
সদর উপজেলা ইউএনও সানজিদা শাহনাজ বলেন, আমাদের চাঁদপুরে বাল্য বিয়ে বন্ধ করা হচ্ছে, বাল্য বিয়ে বন্ধ করার জন্য সকল চেয়ারম্যান সঠিক ভাবে কাজ করে যাচ্ছে।
চাঁদপুরে বাল্য বিয়ে বন্ধ করতে ইউনিয়নের কাজীদের নিয়ে বসতে হবে, যে সব কাজী বাল্য বিয়ে করাচ্ছে,তাদেরকে আইনের আওয়াত্তায় এনে সাজা দিলে বাল্য বিয়ে বন্ধ হবে।
তিনি বলেন জন্ম নিবন্ধনের বিষয়ে চেয়ারম্যানদের সচেতন হতে হবে। জন্ম নিবন্ধনের বয়স বাড়ানো কমানো বিষয়গুলো ভাল ভাবে দেখতে হবে। সহযে জন্ম নিবন্ধনের বয়স বাড়ানো কিংবা কমানো যাবেনা।
জন্মের, ৪৫ দিনের মধ্য, জন্ম নিবন্ধন করতে সকলকে উৎসাহ করতে হবে। তাদেরকে অভিনন্দন বার্তা পাঠালে জন্ম নিবন্ধন করতে মানুষ উৎসাহ হবে।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







