চাঁদপুর সদরের রামপুরে আবারো নৌকা প্রতীকে মনোনায়ন পেলেন সাবেক ছাত্রনেতা আল মামুন

গাজী মোঃ মহসিন : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয় পেয়েছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা আল মামুন পাটওয়ারী।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নির্বাচনী মনোনয়ন বোর্ড কর্তৃক সকল যাচাই-বাছাই শেষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেলেন মোঃ আল মামুন পাটওয়ারী। দ্বিতীয় দফার এ নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

এদিকে চেয়ারম্যান পদে পুনরায় নৌকা প্রতীক পাওয়ার পর ৫নং রামপুর ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে মনোনয়ন পাওয়ায় বুধবার সকালে রামপুর ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আল মামুন পাটওয়ারী।

এদিকে পূণরায় দলীয় প্রতীক পাওয়ায় আল মামুন পাটওয়ারীর নিজ ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লাসহ হাট বাজারে মিষ্টি বিতরণ করেছেন সমর্থকরা। সেই সাথে এলাকায় বইছে আনন্দের বন্যা। ভালোবাসার কৃতজ্ঞতা স্বরূপ ইউনিয়নবাসী তাদের প্রিয় চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীকে অন্যভাবে বরণ করার জন্য অধির আগ্রহসহ সকল প্রস্তুতি নিয়েছেন।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like