

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জের শাছিয়া খালিতে শাহ আলম মিজির বৈধ সম্পত্তি জোর-জবর দখল করে শফিউল্যাহ মিজি গং হয়রানী আর মিথ্যা মামলা করার পাঁয়তারা করছে।
ঘটনার বিবরণ ও থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, শফিউল্যাহ মিজি (৬০) , কাজল মিািজ (৪৫) , জহির হোসেন মিজি (৫৫) , আনোয়ার হোসেন (৬৫) , জাহানারা বেগম (৫২) হুমকী দমকি দিয়ে আমার পৈত্রিক সম্পত্তি ৯০৭ দাগের উপর গত ২৩ অক্টোবর বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ক্ষতি সাধণ করেছে। প্রতিবাদ করতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রান নাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেনে শাহআলম মিজি।

সম্প্রতি স্থানীয় শালিস শফিকুর রহমান, আবুল কালাম আযাদ, মাইনুল ইসলাম মানু, শাহআলম মাস্টার , আ. কাদের পাটওয়ারী ও কামাল মিজিসহ একটি বৈঠক বসে মাপ-জরিপ করে আমাকে সম্পত্তি বুঝিয়ে দেয়। প্রতিপক্ষ ওঁই সম্পত্তির উপর থেকে জোর পূর্বক গাছপালা কেটে রাস্তা তৈরি করে।
এ বিষয়েবাদী পক্ষ শাহ আলম জানায়, আমাকে ভয় ভীতি দেখানোসহ গালিগালাজ করে শফিউল্যাহ মিজি গংরা জোরপূর্বক সম্পত্তি দখলে নিয়েছে। স্থানীয় শালিসের সিদ্ধান্ত অমান্য করে। উপায়ন্তর না পেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রতিপক্ষ দুষ্ট প্রকৃতির ও আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পাঁয়তারা করে চলছে।
এ বিষয়ে আবুল কালাম আজাদ জানান, শাহ আলমগংরা শফিউল্যাহ গংয়ের থেকে ৩শতক ৬ আনা সম্পত্তি প্রাপ্য রয়েছে। মাপ জরিপ ও কাগজপত্র পর্যালোচনা করার পর দেখা গেছে। তাই এ বিষয়টি বসে নিস্পত্তি করা যেতে পারে অন্যথায় উভয় পক্ষ হয়রানী ও মিথ্যা বানোয়াট মামলা দিয়ে পরস্পর হয়রানী করতে পারে। এতে উভয় পক্ষ বড় ধরণের ক্ষয়-ক্ষতির মূখে পড়তে হবে।
বিবাদী পক্ষে বিল্লাল হোসেন জানায়, বিষয়টি স্থানীয় শালিসরা নিস্পত্তি করতে পারেনি। আমরা ক্রয়সূত্রে বৈধভাবে দখলে রয়েছি। আমাদের হয়রানী করা হচ্ছে।
এ বিষয়ে এসআই আব্দুল কুদ্দুছ জানান, অভিযোগের ভিক্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলে এসেছি। আর বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সমাধাণের কথা বললেও বিবাদী পক্ষ চেয়ারম্যানের কথা না মেনে জবর দখল নিয়ে চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্যা নিরসনের দায়িত্বে থাকা শালিস ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাছ জানান, কোন পক্ষই শালিসদের সিদ্ধান্ত মেনে নেইনি বিধায় সমস্যাটি নিরসন করতে পারিনি ।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







