ফরিদগঞ্জে আওয়ামীলীগ নেতা আবুল কাশেমের ইন্তেকাল

মহিউদ্দিন, ফরিদগঞ্জ  সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম কন্ট্্রাক্টর (৭০) ইন্তেকাল করেন। (ইন্নালি—রাজেউন)। রোববার বিকেলে নিজ বাসভবনে হার্ট-কিডনি রোগে মারা গেছেন।

তিনি মৃত্যু কালিন স্ত্রী ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাগী রেখে গেছেন। মঙ্গলবার ফরিদগঞ্জ আলীয়া মাদ্রাসা মাঠে ছৈয়দ আনোয়ার হোসেন মাদানী (হায়দারগঞ্জ হুজুেরর) জানাযা নামাজে ইমামতিতে জানাযা নামাজ সম্পন্ন হয়। পরে নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে সাহাফুয়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

জেলা আওয়ামীলীগের সভাপতি মো: নাছিরউদ্দিন ভূঁইয়াসহ রাজনৈতিক ,সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ জানাযার অংশ গ্রহণ করেন। তার মৃত্যুতে সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়া ও বর্তমান এমপি মুহম্মদ শফিকুর রহমান গভীর শোক প্রকাশসহ পরিবাবের প্রতি সমবেদনা জানান।

You might like