চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত যুবতীর গলিত লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী থেকে এক যুবতীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ১১ ফেব্রæয়ারী শুক্রবার উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে পাইকদি এলাকায় স্থানীয়রা ডাকাতিয়া নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনার স্থান থেকে নৌ-পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দা মাহমুদ জানান, গোসল করতে গিয়ে লাশটি দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দিলে ফরিদগঞ্জ থানার এসআই নাছির উদ্দিন ও নৌ-পুলিশ অফিসার মো. নাছির উদ্দিন সঙীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে।

তবে পুলিশ জানিয়েছে, লাশটির পরিচয় সনাক্ত করা যায় নি। লাশটি ১৩/১৪ দিন পূর্বের হতে পারে।

এক প্রশ্নের জবাবে পুলিশ জানিয়েছে, লাশটি ১৫/১৬ বছরের মহিলার হতে পারে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

You might like