

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে দুইটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তের লাইসেন্স না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলার মের্সাস টি.এন.বি ব্রিক্সফিল্ড ও এম.সি.বি ব্রিক্সফিল্ডে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।
মের্সাস টিএনবি ব্রিক্সফিন্ডকে ৩ লাখ ৫০ হাজার টাকা ও পরে এমসিবি ব্রিক্সফিল্ডকে ২ লাখ টাকা জরিমানা করেন। মের্সাস এমসিবি ব্রিক্সফিল্ডে জরিমানার অর্থ দিতে দেরি হওয়া ভেকু দিয়ে ফিল্ডের চুলাসহ ব্যাপক ভাংচুর করে। ভাংচুরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ভেকুর উপরে হামলা চালায়। এতে ভেকুর ড্রাইবার সিরাজ আহত হয়। আহত সিরাজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এতে কাইউম নামে একজনকে আটক করেছে পুলিশ।

মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন এক্সিকিউটিব ম্যাজেস্ট্রেট নওরিন হক, ফায়ার সার্ভিসের রবিউল আলম, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক উত্তম কুমার প্রমুখ।
উপজেলার ১৯/২০টি ইটভাটার মধ্যে হাতে গোনা ১/২টির অনুমোদন থাকলেও বাকী ইটভাটাগুলো লাইসেন্স ছাড়াই চলছে। উপজেলার গল্লাক ডিগ্রী কলেজ সংলগ্ন উত্তর পাশের প্রায় একডজন অবৈধ ইটভাটা বছরের পর বছর চলে আসলেও প্রশাসনিবভাবে কোনো অভিযান পরিচালিত হচ্ছেনা। বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করেই চলছে ইটভাটাগুলো।
বারবার অভিযান পরিচালিত হওয়া এমসিবি ইটভাটার মালিক মাও. দেলোয়ার জানান, আমাদের এ ইটভাটার অর্থ দিয়ে দাতব্য প্রতিষ্ঠান কেরোয়া হাসপাতাল পরিচালিত হচ্ছে। অথচ আমাদের এ ইটভাটায় বার বার জরিমানা করে চলছে।

তিনি আরোও জানান, লাইসেন্স ছাড়া সবকটি ইটভাটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিলে ভালো হয়। কারণ বিভিন্ন দপ্তরের মন রক্ষা করে জরিমানা দিয়ে আর পারছি না। তাছাড়া উপজেলার ২০টির মতো ইটভাটার মধ্যে শুধু আমাদের এ দুটো ভাটায়ই জরিমানা করে চলছে। অবৈধ সকল ইটাভাটা সম্পূর্ণরূপে বন্ধ করে সার্বিক স্বাস্থ্য রক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিশু শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখার সচেতন মহল জোর দাবি জানান।










