মতলব উত্তরে মাইনুল হোসেন খাঁন নিখিলের মায়ের মৃত্যুবার্ষিকী পালন

গোলাম নবী খোকনঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল এর আম্মা মরহুম হামিদা খাতুনের ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৪ এপ্রিল বাদ আছর মতলব উত্তর উপজেলার হরিনা খান বাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ টগর খাঁন, মতলব উত্তর উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ- সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ছেংঙ্গারচর পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী জিয়াউর রহমান (জিয়া) সহ যুবলীগের নেতৃ বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল মিলাদ অনুষ্ঠানের পূর্বে ও পরে অসহায়, গরীব দুঃখী, দুঃস্থ মহিলা ও এতিমের কে নগদ অর্থ বিতরণ করেন।

এর পরে মাইনুল হোসেন খাঁন নিখিলের আম্মা হামিদা বেগমের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে এতিমখানার ছাত্রদের নিয়ে একসাথে ইফতার করেন। এ সময় দোয়ায় অংশ নেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব উত্তর ফরাজি কান্দি উয়েসিয়া শরীফ কমপ্লেক্স এর আমিরে আলা নেদায়ে ইসলাম ও পীর ক্বিবলাজান আল্লম্মা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী ( আল – আহমাদী উয়েসী রিফায়ী)

You might like