হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

মো. মজিবুর রহমান রনি:

বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস অনেক পুরোনো৷ এর সঙ্গে কৃষিকাজের যেমন যোগ আছে, যোগ আছে ব্যবসা বাণিজ্যের৷ এক সময় বাংলা নববর্ষ পালিত হতো ঋতুধর্মী উৎসব হিসেবে ফসলের সঙ্গে সম্পর্ক রেখে৷ তারপর যোগ হয় ব্যবসা-বণিজ্য৷ ব্যবসার পুরোনো হিসাব শেষ করে নতুন হিসাবের খাতা খোলার হালখাতা৷ আর এখন এটা বাঙালির সার্বজনীন উৎসব৷ জীবনের নানা দিক জড়িয়ে গেছে এর সঙ্গে৷ তাই এর একটি রাজনৈতিক দিকও প্রবল৷

ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন ডয়চে ভেলেকে বলেন, ‘‘রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছিল আইয়ুব খানের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি সংস্কৃতি রক্ষায়৷ আর চারুকলার মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশে স্বৈরশাসকের বিরুদ্ধে শিল্পের প্রকাশ হিসেবে৷ আর এখন বাংলা নববর্ষের অর্থনৈতিক দিকও প্রতিষ্ঠিত৷ তাই পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এখন বাঙালির জীবনে স্থায়ী এক সার্বজনীন উৎসব৷ কৃষিকাজের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দের মার্চে বাংলা সন প্রবর্তন করেন৷ আর তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)৷ হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়েছিল৷ প্রথমে একে বলা হতো নতুন ‘ফসলি সন’৷

পরে এর পরিচিতি হয় ‘বঙ্গাব্দ’ নামে৷ আর তখন বছরের শেষ দিন পর্যন্ত খাজনা পরিশোধ এবং পরদিন নতুন বছরে মিষ্টিমুখ করাতেন ভূস্বামীরা৷ বসতো মেলা৷ ধীরে ধীরে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পহেলা বৈশাখ আনন্দময় ও উৎসবের এক দিনে পরিণত হয়৷ বর্তমানে বাংলা একাডেমি বাংলা বর্ষপঞ্জি সংস্কার করে ইংরেজি ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ হিসেবে ঠিক করে দিয়েছে৷

সারাদেশের ন্যায় এই বাংলা সনের নতুন বছর ১৪২৯ খ্রী: কে এক বর্নাঢ্য মঙ্গল শোযাত্রা ও স্বংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে বরন করে নেন হাজীগঞ্জ উপজেলা প্রশাসন।

আজ বৃহষ্পতিবার সকাল ৯ টার সময় হাজীগঞ্জ উপজেলা থেকে এই বর্নাঢ্য মঙ্গল শোযাত্রা শুরু করে মেইন রোড পদক্ষীন করে আবার উপজেলার মাঠে এসে র্যা লী শেষ করে হাজীগঞ্জ উপজেলা হল রুমে লোকজ বাংলা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

উক্ত মঙ্গল শোভাযাত্রা ও স্বংস্কৃতি অনুষ্ঠানে অংশ গ্রহন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাশেদুল ইসলাম,উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক,হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সৈয়দ জোবায়ের হোসেন, কৃষি বিষয়ক কর্মকর্তা দিলরুবা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা আক্তার সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা বৃন্দু ,এ ছাড়া উক্ত আয়োজনে অংশ গ্রহন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা । এবং স্বংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশন করেন উপজেলার গানের প্রশিক্ষক নন্দিতা দাস ।

You might like