ফরিদগঞ্জে বাবা-ছেলেকে নিয়ে ফেসবুকে কুরুচি পোস্ট : ডিজিটাল নিরাপত্তা আইনে ১ কোটি টাকার মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জমির বিরোধ নিয়ে  আলতাফ রাঢ়ী ও তার ছেলে ফাহিম হাসান রাঢ়ীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি দিয়ে বাজে মন্তব্য করে পোস্ট করেছেন তার প্রতিপক্ষের।

এ ঘটনায় গত ১১ এপ্রিল ভুক্তভোগী পরিবার তাদের জীবনের নিরাপত্তা ও মানসম্মানের নিরাপত্তা চেয়ে ৫ জনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন।

ফরিদগঞ্জ থানায় জমা দেয়া আলতাফ রাঢ়ী সাক্ষরিত অভিযোগ পত্রে উল্ল্যেখ করেন, আমার নিজ গ্রামস্থ বাড়ীর সম্মুখে দোকান ঘর দিয়ে দীর্ঘকাল ব্যবসা করে আসতেছি। আমার ছেলে ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি গ্রহণ করেছে।আমি গত ১০/০৩/২০১৪ইং তারিখে ১ ও ১ নং আসামীদের পিতা/চাচা হইতে একাধিক দলিলমূলে ৯১ শতাংশ জমি খরিদ করিলেও সম্পূর্ণ জমির দখল বুঝিয়া না দিয়ে বর্ণিত আসামীরা আমি ও আমার পরিবারকে নিয়ে নানা ষড়যন্ত্র করে আসছে।

তারা আমার ক্রয়কৃত জমির ওপর টয়লেট নির্মানসহ আমার জমিতে বিভিন্ন ময়লা আর্বজনা এবং বর্জ ফেলে নানা অত্যাচার করছে। ওই জমির বিরোধকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা পরস্পর যােগসাজসী হয়ে আমার ও আমার ছেলের চরিত্র হননের জন্য মােঃ দুলাল মিজির প্ররােচনায় আসামী তাসকিন আহম্মেদ মানিক (২২), শাহাদাত হােসেন কালাম (৩৩), রাজ সাথী রাজু (৩১) ও খােরশেদ আলম (৩৫) এর নামীয় মােবাইল ফোন ও ফেইসবুক আইডি হতে এবং বিভিন্ন ফেক আইডি থেকে আমার ও আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি গ্রহণকারী দ্বিতীয় ছেলে ফাহিম হাসানের নামে মানহানিকর কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করাসহ ছবি প্রদর্শন করিয়া প্রায় এক কোটি টাকার ক্ষতি করে। বর্নিত আসামীদের এহেন বেআইনী কর্মকান্ডের বিষয়ে স্থানীয় গণ্যমান্য লােকজনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যদের জানালে আসামীরা আমার ও আমার ছেলের বিরুদ্ধে আরো উত্তেজিত ও ক্ষিপ্ত হইয়া পর্যায়ক্রমে বর্ণিত ফেইসবুক আইডি হতে প্রতিনিয়ত আমার ও আমার ছেলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও ছবি প্রদর্শন করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক)/২৬(১)(২)/২৯(১) ধারার অপরাধ করিয়া আইন অমান্য করায় বর্ণিত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ আক্তার হোসেনের  সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বাদী আলতাফ রাড়ী  পাঁচ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলা এখনো রুজু করা হয়নি। মামলার তদন্ত প্রসেসিংয়ে রয়েছে। তদন্ত সম্পন্ন হলেই মামলা রুজু করা হবে।

You might like