মদিনা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জের হান্নান

জহিরুল ইসলাম জয় :

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৌদিআরব মদিনা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দিকচাইল গ্রামের কৃতি সন্তান আব্দুল হান্নান মুসাফির।

২৩ এপ্রিল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু যৌথ স্বাক্ষরিত পত্রে আগামি তিন বছরের জন্য কমিটি অনুমোদিত হয়। উক্ত কমিটির সভাপতি আবদুল হান্নান মুসাফির ও সাধারন সম্পাদক নাছির উদ্দিনকে আগামি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌদি আরব মদিনা শাখার নব- নির্বাচিত সভাপতি হাজীগঞ্জের কৃতি সন্তান আবদুল হান্নান মুসাফির জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

You might like