

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২৪ এপ্রিল ২০২২
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। রোববার সন্ধ্যায় কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই আব্দুল হালিম মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
ইফতার মাহফিলে সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট জনেরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এবং জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তারা ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।
বক্তব্য কালে কুমিল্লা -৬ আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল গুলোতে সকলের অংশগ্রহণ প্রমাণ করে কুমিল্লা শান্তি ও সৌহার্দ্যের জেলা। প্রাচীন এ জেলা বিভিন্ন সূচকে এগিয়ে থাকা একটি অগ্রসর জেলা।

ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ফারুক আহমেদ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনা মহামারি কাটিয়ে উঠে আজকের এই দিনে এভাবে সকলে একত্রিত হতে পারায় মহান আল্লাহ পাকের প্রতি অশে কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মহামারি করোনা মোকাবিলায় অসামান্য ভুমিকার জন্যে।







