

সাইদ হোসেন অপু চৌধুরীঃ পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের সাথে মতবিনিময় করেন চাঁদপুর চেম্বার অব কর্মাস, মার্কেট ব্যবসায়ী, হোটেল, জুয়েলারী ব্যবসায়ী নেতৃবৃন্দ।
গতকাল ২৫ এপ্রিল (সোমবার) দুপুর ১২টায় চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) সভাপতির বক্তব্য বলেন, পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করতে হবে। যে সকল মার্কেটগুলোতে সিসি ক্যামেরা নেই, সে সকল মার্কেটের সম্মুখে ব্যবসায়ী এবং ক্রেতাদের সুবিধার্থে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ব্যবসায়ীরা স্বস্ব উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিকিউরিটি গার্ড নিয়োগ করতে হবে। আমরা চাঁদপুরবাসীকে নিবিঘেœ ঈদ করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করব। পুলিশের মোবাইল টিমের জেলা শহরসহ সকল উপজেলায় সার্বক্ষনিক নজরদারি থাকবে। লোক সমাগম বেশি হয়, এসব স্থানে আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা জোরদার করবে।
এসময় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল ঘোষ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, চাঁদপুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, চাঁদপুর হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান মাসুদ আখন্দ, চাঁদপুর ট্রাফিক পুলিশের টিআই জহিরুল ইসলাম, চাঁদপুর গোয়েন্দা সংস্থার ওসি নজরুল ইসলাম, হাকিম প্লাজা ব্যাবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান প্রমুখ।







