মতলব উত্তরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত ৬ মে অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

ঘটনার বিবরনে জানা যায়, মতলব উত্তর থানায় কর্মরত এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২ নঃ ওয়াড পাম্প হাউজ এর পার্শ হতে ৪০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী ১) মোঃ আরিফ হোসেন (২৩) পিতাঃ মৃত, ইলিয়াস বেপারী, গ্রামঃ একলাশপুর, ২) বিল্লাল হোসেন পিতাঃ মোসলেহউদ্দিন, ৩) আনিছ গাজী পিতাঃ হান্নান গাজী, সর্ব সাং একলাশপুর, মতলব উত্তর, চাঁদপুর।

তাদের কে ৬ মে রাত ১০ টা ১০ মিনিটের সময় একলাশপুর পাম্প হাউজ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে থানায় হাজতে রাখা হয়, পর দিন ৭ মে ৩ জন আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে অফিসার ইনচার্জ মোঃ শাজান কামাল এ প্রতিনিধি কে বলেন, মাদকের ব্যাপারে আমরা থানা পুলিশ আপোষ করবো না,মাদক কারবারি যে কেউ হউক তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

You might like