

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা, ১৩ মে ২০২২
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে নৌকার টিকেট পেয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দলের ত্যাগী নেতা আরফানুল হক রিফাত।

আজ শুক্রবার আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র সভাপতিত্বে আজ গণ ভবনে অনুষ্ঠিত হয়।
আরফানুল হক রিফাত কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি। ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ করার মাধ্যমে কুমিল্লার রাজনীতিতে প্রবেশ করেন। রাজনীতি করতে গিয়ে মামলা-হামলার শিকার হয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর কুমিল্লা টাউনহল মাঠে বিতর্কিত রাষ্ট্রপতি খুনী মোশতাকের জনসভা পন্ড করার অপরাধে সামরিক আইনে তিন বছরের সাজা হয়েছিল। ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ করার সময় জামাত শিবিরের হামলায় ক্যাডাররা তাকে হাত পায়ের রগ কেটে গুরতর আহত হয়ে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
তিনি কুমিল্লা জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ছিলেন। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। গত সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ১৩ এপ্রিল কুমিল্লা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্ব অনুষ্ঠিত মহানগর আওয়ামীগের বিশেষ বর্ধিত সভায় আরফানুল হক রিফাতকে দলের একক প্রার্থী হিসেবে কেন্দ্রে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নগরীর ২৭ টি ওয়ার্ডে ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমীকলীগ এবং আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে আরফানুল হক রিফাতের নাম কেন্দ্রে পাঠানো হয়।







