

জহিরুল ইসলাম জয়:
হাজীগঞ্জ পৌরসভা ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়।

গতকাল শনিবার ২১ মে ২০২২ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে চার তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমি ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫(হাজিগঞ্জ-শাহারাস্তি) আসনের সাবেক স্বরাস্ট্র মন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র আ. স.ম.মাহবুব-উল আলম লিপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আহসান হাবিব অরুণ, চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ খসরু।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল,হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন সোহেল, এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
একই দিন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আব্দুর রশিদ মজুমদারের কূলখানীতে অংশগ্রহণ করেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।







