রংতুলির আঁচড়ে শ্রদ্ধার জন্যে প্রস্তুত শহীদ মিনার

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

চলছে ভাষার মাস। তার ই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার গুলোকে সাজানো হয়েছে চেতনার সাজে। আশেপাশের দেয়ালগুলোতে রং-তুলির আঁচড়ে আঁকা হচ্ছে শহীদদের প্রতিচ্ছবি। দেয়ালে দেয়ালে বাংলা বর্ণ, প্রভাতফেরীর গান, শহীদ মিনারের বেদিতে আঁকা হচ্ছে আলপনা।

মূলবেদিতে করা হয়েছে চুনকাম। শহীদ মিনারে লাগানো হয়েছে দৃষ্টিনন্দন লাল গোলাকার বৃত্ত।

এমন ই চিত্র চোখে পড়ে ঢাকার দোহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। একুশে ফেব্রুয়ারির কদিন আগে থেকেই শহীদ মিনার প্রাঙ্গণের পরিবেশ বদলে যায়। চারপাশে শুধু নিরাপত্তা আর সাজসজ্জার কাজ। শহীদ মিনারের এই সাজসজ্জার কাজ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও রোভারগণ। কেউ আলপনা আঁকছেন, কেউ দেয়ালিকা, আর কেউবা বিভিন্ন আঁকাআঁকিতে সাজিয়ে তুলছেন শহীদ মিনার এলাকা।

আলপনা আঁকছেন জয়পাড়া কলেজে এর রোভার স্কাউট শামিমা । তিনি বলেন, আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এ আলপনার কাজ করছি। আমরা শুধুমাত্র ভাষা শহীদদের শ্রদ্ধায় এই আলপনা আঁকছি।

আরেক শিক্ষার্থী পায়েল আক্তার বলেন, আমি প্রথম বর্ষ থেকেই ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে আলপনা এঁকে আসছি। এ বছরও একই উদ্দীপনা নিয়ে কাজটা করছি৷ সবাই মিলে যেহেতু কাজ করছি ব্যাপারটা বেশ মজাদার৷ আগের বছরগুলোতে সংখ্যাটা বেশি ছিল এজন্য আরও বেশি মজা হত। আগে যেটা করা হতো, অনেক বড় করে করা হতো, রাস্তায় বড় আকারে আলপনা আঁকা হতো। সীমিত সংখ্যক শিক্ষার্থী মিলে এ বছর আমরা কাজটা করছি।


জয়পাড়া কলেজের রোভার স্কাউট মদিনা, মনি,রূপা জানান,আমরা খুবই আনন্দের মদ্ধ দিয়ে কলেজের শহীদ মিনার ও বটমূল রঙ্গিন সাজের মাধ্যমে সাজাচ্ছি। এ কাজ টি করে খুব ই ভালো লাগতেছে।

You might like