

কুমিল্লা (মুরাদনগর) উপজেলা সংবাদদাতা:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাল ইউনিয়নের বাড়িয়াচাড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের বাড়ীতে সম্পত্তিগত বিরোধের যের ধরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের হাতে তার আপন ছোট ভাই মোঃ বিকাশ হোসেন (২০) নিহত হয়।

এছাড়াও বাড়ীতে লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তর দল।
ঘটনাটি গত শনিবার ১লা এপ্রিল ২০২৩ ইং তারিখে প্রিয় সময় এর কুমিল্লা জেলার মুরাদনগর থানার রিপোর্টার মানিক মিয়া এর পাঠানো তথ্যমতে জানা যায়, বাড়িয়াচারা গ্রামের হযরত আলীর ছেলে যুবক মোঃ নুরুল ইসলাম (২৩), তাদের দীর্ঘ দিন যাবৎ একই বাড়ীর প্রতিবেশী তার চাচা আবুল খায়ের (৪৮) এর সহিত সম্পত্তিগত বিরোধ চলে আসছে। তার বাড়ীতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক তার বাড়ীর একজন লোক জানায় যে, বিগত ০১ এপ্রিল ২০২৩ ইং তারিখ সন্ধ্যা- ৬.০০ ঘটিকার সময় একদল সন্ত্রাসী নুরুল ইসলাম এর বাড়ীর দরজা ভেঙ্গে তার বাড়ীতে প্রবেশ করেন । উক্ত সন্ত্রাসীরা ২০১৯ সাল থেকে মোঃ নুরুল ইসলামকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে।
সর্বশেষ ঘটনার সময় তার বাড়ীতে বয়স্ক বাবা হযরত আলী ও তার ছোট ভাই মোঃ বিকাশ হোসেন (২০) উপস্থিত ছিলেন। (উল্লেখ্য তার মা মোমেনা খাতুন বহু বছর আগেই মারা যান) । মোঃ নুরুল ইসলাম (২৩) এর বাড়ীর অন্য এক বড় ভাই জহির পাটওয়ারীর ভাষ্যমতে সন্ত্রাসীরা মোঃ নুরুল ইসলাম এর বাড়ীতে প্রবেশ করে প্রথমে মোঃ নুরুল ইসলাম কোথায় আছে জিজ্ঞাসাবাদ করেন।
এক পর্যায়ে তার বাবা যখন বলে আমার ছেলে বাড়ীতে নাই, আপনারা কেন আসছেন? তখন সন্ত্রাসীরা তার বাবার পাঞ্জাবী টেনে-হিছড়ে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। তাকে আত্মরক্ষার জন্য তার ছোট ভাই মোঃ বিকাশ হোসেন (২০) এগিয়ে আসলে সন্ত্রাসীদের হাতে থাকা দা-চুরি দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতারী কুপাতে থাকে এবং তার মাথায় চুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং ঐ সময় বিকাশ হোসেন এর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং বিকাশ হোসেন মাটিতে লুটে পড়ে ।

এসময় সন্ত্রাসীরা বলে মোঃ নুরুল ইসলাম কোথায় আছে না বললে সবাইকে মেরে ফেলবে এবং মেরে লাশ গুম করে ফেলবে। ততক্ষণে গ্রামবাসীর ডাক চিৎকার শুনে সন্ত্রাসীরা মোঃ নুরুল ইসলাম এর বাড়ী ত্যাগ করার পূর্বে বাড়ীতে পেট্রোল ডেলে আগুন ধরিয়ে দেয় এবং তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে বাড়ী-ঘর ভাংচুর করে । এসময় ঘরে থাকা মোঃ নুরুল ইসলাম এর জায়গা বিক্রির প্রায় দশ লাখ টাকা এবং সেই সাথে তার মা এর রেখে যাওয়া প্রায় ০৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী আগুন জ্বলতে দেখে এবং মোঃ নুরুল ইসলাম এর পরিবারের সদস্যদের ডাক-চিৎকার শুনে আহতদের’কে উদ্ধার করে তাৎক্ষনিকভাবে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। পরবর্তীতে বিগত ০৩/০৪/২০২৩ তারিখে মোঃ নুরুল ইসলাম এর চোট ভাই মোঃ বিকাশ হোসেন ঢাকায় ধানমন্ডির একটি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ঘটনার পর মোঃ নুরুল ইসলাম নিজের নিরাপত্তার কথা চিন্তা করে বিগত ০৪/০৪/২০২৩ ইং তারিখে মুরাদনগর থানায় একাটি সাধারণ ডায়েরী করেন, যার জিডি/ডায়েরী নং- ৩৫৯ এবং জিডি ট্রাকিং নং-3FLK95, এছাড়াও স্থানীয় জনগনের সহযোগীতায় ভুক্তভোগী নুরুল ইসলাম নিজে বাদী হয়ে কয়েকজনকে আসামীর নাম চিহ্নিত করে বিগত ০৬/০৪/২০২৩ ইং তারিখে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন যাহার জি.আর মামলা নং- ৩৪৮/২০২৩।
এ বিষয়ে নুরুল ইসলাম এর এলাকার স্থানীয় ইউপি সদস্য মারুফ হোসেন এর সাথে কথা বললে তিনি জানান মোঃ নুরুল ইসলাম প্রতিহিংসার স্বীকার হয়েছেন এবং এই অবস্থায় তার দেশে থাকা কোন ভাবেই নিরাপদ নয়। প্রশাষনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায় সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন এখনো পর্যন্ত এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেন নি।
তিনি আরো বলেন, ঘটনার পর আমরা গ্রামবাসীসহ সবাই নিরাপত্তাহনীতায় ভুগতেছি, এমন বর্বরোচিত ঘটনা সত্যিই ন্যাক্কারজনক। এলাকাবাসী উক্ত ঘটনার সাথে জড়িত সকল আসামীর বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।
প্রকাশকাল : ০৭ এপ্রিল ২০২৩ খ্রি.










