

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের করতোয়া ব্রীজের নিচ থেকে মেহেদী বাবু (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের করতোয়া নদীর ব্রীজের নিচ থেকে মেহেদীর লাশ উদ্ধার করা হয়। মেহেদী ঠাকুরগাঁও জেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সাফাইতুল্লাহ পাটোয়ারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নদীতে পাথর তুলার সময় শ্রমিকরা ব্রীজের নিচে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতালহাল করে যুবকের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট আসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।










